প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলে গত মঙ্গলবার অতর্কিত এক হামলায় জাতিসংঘের দুজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। দীর্ঘদিন থেকেই ওই অঞ্চলে উগান্ডার বিদ্রোহীদের সঙ্গে কঙ্গোর সেনাবাহিনীর লড়াই চলছে। জাতিসংঘ মিশনের প্রধান মার্টিন কবলার তাঁর টুইটার অ্যাকাউন্টে বলেছেন, ‘দুঃখজনক বিষয় যে আমি মাত্র বেনিতে দুজন শান্তিরক্ষীর মৃত্যুর খবর শুনলাম।’ বেনি কঙ্গোর উত্তরাঞ্চলীয় প্রদেশ কিভুর একটি বাণিজ্যিক কেন্দ্র। ওই দুজন শান্তিরক্ষী তানজানিয়ার নাগরিক বলে জানান কবলার। এএফপি