দুজনের দুই কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লির জামা মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারি গত শুক্রবার লোকসভা নির্বাচনে সংখ্যালঘু মুসলিম সমাজকে কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ও বিহারে লালু প্রসাদ যাদবের আরজেডিকে ভোট দিতে বলেছিলেন। এরপর গত শনিবার পশ্চিমবঙ্গের ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি বলেছেন, পতাকার রং দেখে বা আনুগত্যে নয়; কাজ বিচার করে ভোট দিতে হবে। এই ঘোষণায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। এত দিন তারা মনে করেছে, তারা একতরফাভাবে সংখ্যালঘদের ভোট পাবে। পশ্চিমবঙ্গে ফুরফুরা শরিফের প্রভাব রয়েছে। এদিকে নাখোদা মসজিদের ইমাম ফজলুর রহমান বলেন, শরিয়ত অনুযায়ী কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে ইমাম বা ধর্মীয় প্রধানেরা আবেদন জানাতে পারেন না। কলকাতা প্রতিনিধি।