দুটি অ্যাওয়ার্ড পেল এক্সিম ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপিয়ান কোয়ালিটি অ্যাওয়ার্ড ও বেস্ট কোয়ালিটি লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছে এক্সিম ব্যাংক। যুক্তরাজ্যভিত্তিক ইউরোপ বিজনেস অ্যাসেম্বলি (ইবিএ) ও সুইজারল্যান্ডভিত্তিক ইউরোপিয়ান সোসাইটি ফর কোয়ালিটি রিসার্চ (ইএসকিউআর) যৌথভাবে এই অ্যাওয়ার্ড প্রদান করে। এ ক্ষেত্রে ব্যাংকটির আন্তর্জাতিক মান, উন্নত ব্যবস্থাপনা ও গ্রাহকসেবায় অসামান্য অবদানের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। বিজ্ঞপ্তি।