ভারতের মুম্বাইয়ের এক সেশন আদালত পরিত্যক্ত এক কারখানায় গণধর্ষণের দুটি ঘটনায় তিন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন। ভারতীয় দণ্ডবিধির (ইন্ডিয়ান পেনাল কোড) সংশোধিত ৩৭৬(ই) ধারায় গতকাল বৃহস্পতিবার আদালত এই তিনজনকে অভিযুক্ত করেন।
অভিযুক্ত তিনজন হলেন বিজয় যাদব, কাশিম বাঙালি ও সেলিম আনসারি। ২০১২ সালের ডিসেম্বরে নয়াদিল্লিতে চলন্ত বাসে মেডিকেল কলেজছাত্রী নির্ভয়ার গণধর্ষণের শিকার হওয়ার ঘটনার পর সংশোধিত বিধিটি কার্যকর করা হয়।
সংশোধিত ওই ধারার অধীনে কোনো ব্যক্তি একটি অপরাধের পুনরাবৃত্তির জন্য মৃত্যুদণ্ডের মতো সাজা পেতে পারে।
সেশন আদালত পরিত্যাক্ত শক্তি মিলে একজন আলোকচিত্রী সাংবাদিক এবং একজন টেলিফোন অপারেটরকে গণধর্ষণের পৃথক মামলায় পাঁচজনকে দোষী সাব্যস্ত করেন। গত বছরের আগস্টে আলোকচিত্রী গণধর্ষণের শিকার হন। পাঁচজনের মধ্যে ওই তিনজন উভয় মামলায় দোষী সাব্যস্ত হন।
আদালতের আদেশের পর বাদীপক্ষের কৌঁসুলিরা এঁদের বিরুদ্ধে সংশোধিত দণ্ডবিধির অধীন অভিযোগ গঠনের অনুমতি চান। পরে আদালত তাঁদের এ অনুমতি দেন। টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।