দুটি পারমাণবিক চুল্লি বন্ধ করেছে দক্ষিণ কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিকভাবে কাজ না করায় দক্ষিণ কোরিয়ার ইয়েনগুয়ান পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রের দুটি পারমাণবিক চুল্লি বন্ধ করে দেওয়া হয়েছে। এই চুল্লি দুটির কিছু অংশ অকেজো হয়ে পড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী হং সুক-ও জানান, চুল্লির বিভিন্ন অংশের ব্যবহার অনিরাপদ হয়ে পড়ায় অকেজো অংশগুলোকে আলাদা করা হয়েছে। অকেজো হয়ে পড়া চুল্লি দুটির বিভিন্ন অংশের পরীক্ষা-নিরীক্ষাও জরুরি হয়ে পড়েছে। এ কাজে চুল্লিগুলো বন্ধ করে দেওয়ায় আগামী কয়েক মাস বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে বলেও মন্তব্য করেন ওই মন্ত্রী।পারমাণবিক চুল্লি দুটির মেরামতকাজ সারতে এবং এতে পরিবর্তন আনতে আগামী জানুয়ারি পর্যন্ত লেগে যেতে পারে। বিবিসি।