দুধে রাসায়নিক মেশানোয় জড়িত সন্দেহে চীনে এক ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে বিষাক্ত দুধ পানে তিন শিশুর মৃত্যুর ঘটনা তদন্তে নিয়োজিত কর্মকর্তারা বলেছেন, একটি অসাধু চক্র উদ্দেশ্যমূলকভাবে দুধে বিষাক্ত পদার্থ মিশিয়েছে বলে তাঁরা তথ্য পেয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁরা এক ব্যক্তিকে আটকও করেছেন। গতকাল সোমবার রাষ্ট্রীয় সংবাদপত্র চায়না ডেইলি এ কথা জানিয়েছে। গানসু প্রদেশের পিংলিয়াং শহরে গত শুক্রবার বিষাক্ত দুধ পান করার পর তিন শিশু মারা যায়। এ ছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় শিশুসহ ৩৬ জন। সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে এ ঘটনা তদন্তের উদ্যোগ নেওয়া হয়। এএফপি।