দুবাইয়ে ট্রেনে ওঠার সময় ধাক্কাধাক্কি করলে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রীদের কেউ দৌড়াদৌড়ি বা ধাক্কাধাক্কি করে ট্রেনে ওঠার চেষ্টা করলে তাদের জরিমানা করার নিয়ম চালু করেছে দুবাইয়ের পাতাল রেলপথ কর্তৃপক্ষ। কর্মকর্তারা বলেছেন, প্লাটফরমে হুড়োহুড়ি করে কেউ আগেভাগে ট্রেন ধরার চেষ্টা করলেই তাকে আটক করে জরিমানা আদায় করা হবে। দুর্ঘটনা এড়ানোর জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির (আরটিএ) রেল চলাচল বিভাগের পরিচালক রমজান আবদুুল্লাহ বলেন, দৌড়াদৌড়ি ও ধাক্কাধাক্কি করলে অন্য যাত্রীদের জানমালের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। এ কারণে যারা ধাক্কাধাক্কি করে ট্রনে ওঠার চেষ্টা করবে তাদের জরিমানা করা হবে। ইতিমধ্যে এ কারণে কয়েকজনকে জরিমানাও করা হয়েছে।আবদুল্লাহ জানান, পিক আওয়ারে প্রতি ছয় মিনিট ও অফপিক আওয়ারে আট মিনিট পরপর ট্রেন আসে। ফলে হুড়োহুড়ি না করে যাত্রীরা এমনিতেই ভালোভাবে ট্রেনে চড়তে পারেন। পিটিআই।