দুর্গতদের ওবামার ধন্যবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হারিকেন স্যান্ডিতে ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তায় দ্রুততার সঙ্গে এগিয়ে আসা ব্যক্তি ও ন্যাশনাল গার্ডসহ সব প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়েছেন। ওবামা তাঁর সাপ্তাহিক রেডিও ও ইন্টারনেট বক্তৃতায় তাঁদের ধন্যবাদ জানান। ওবামা বলেন, এই দুর্যোগে প্রথম দিকে এগিয়ে আসা অনেকে নিজেদের ঝুঁকির সমঞ্চুখীন করেছেন। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি বলেন, আমেরিকা সব সময় ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে। এএফপি।