দুর্ঘটনা আমাকে প্রাণে বাঁচিয়েছে: ইমরান খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘

ইমরান খান
ইমরান খান

মঞ্চে ওঠার সময় লিফট থেকে যে পড়ে গিয়েছিলাম, ওই দুর্ঘটনা আমাকে হত্যাকাণ্ড থেকে বাঁচিয়ে দিয়েছে।’ এমন দাবি করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ইমরান খানের দাবি, ওই ঘটনার পরদিন তাঁকে হত্যার একটি ষড়যন্ত্র করা হয়। দুর্ঘটনার পর হাসপাতালে যাওয়ায় এই ষড়যন্ত্র বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সম্প্রতি যুক্তরাজ্যের দ্য ডেইলি মেইল পত্রিকাকে দেওয়া সাক্ষাত্কারে ইমরান খান এসব কথা বলেন।
দেশটিতে গত ১১ মে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৭ মে নির্বাচনী প্রচার চালাতে এক সমাবেশে যান ইমরান। সেখানে মঞ্চে ওঠার সময় লিফটবাহী ট্রাকের লিফট থেকে পড়ে যান তিনি।
সাক্ষাত্কারে ইমরান খান বলেন, ‘আমাকে বলা হয়েছিল সন্ত্রাসীদের হামলার তালিকায় আমি এক নম্বরে রয়েছি। এই সন্ত্রাসী কারা, তা সবাই অনুমান করতে পারে। এখন সম্ভবত ১৫টি জঙ্গি বাহিনী রয়েছে, যারা নিজেদের তালেবান বলে দাবি করে। আর আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে হত্যা করার জন্য এদের যে কাউকে ভাড়া করতে পারে।’
আহত ইমরানকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক। তিনি তাঁকে জানিয়েছিলেন, ওই দুর্ঘটনার এক দিন পরই তাঁর ওপর হামলা হতে পারত। যার পেছনে ছিল হত্যার ষড়যন্ত্র।