প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের উত্তর প্রদেশে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৯ জন নিহত ও ২৩ জন আহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১১ জন একই পরিবারের। ইথা জেলায় গতকাল সোমবার এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ব্যক্তিরা একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাসটিতে চড়ে দিল্লি ফিরছিল। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা লকেশ এম এএফপিকে বলেন, একটি ট্রাককে বেপরোয়াভাবে অতিক্রম করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এএফপি।