দুর্ঘটনার কবলে মার্কিন যুদ্ধবিমান
মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধবিমান আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই একটি অ্যাপার্টমেন্ট ভবনের ওপর আছড়ে পড়ে। ভার্জিনিয়া অঙ্গরাজ্যে গত শুক্রবার ওই দুর্ঘটনায় নয়জন আহত হয়েছেন বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। তাঁরা সবাই বিমানের ক্রু।নৌবাহিনী সূত্র জানায়, ভার্জিনিয়া বিচের পর্যটনকেন্দ্রের কাছাকাছি একটি জনবহুল ওই অ্যাপার্টমেন্ট ভবনের ওপর বিমানটি বিধ্বস্ত হয়। এরপর বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় আশপাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। জরুরি অগ্নিনির্বাপণ কর্মীরা পানি ছিটিয়ে ওই বিমানের আগুন নিয়ন্ত্রণে আনেন। বিমানটির দুই পাইলট প্যারাসুটের সাহায্যে আগেই অবতরণে সমর্থ হন। অক্ষত থাকলেও স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।স্থানীয় হাসপাতাল সূত্র জানায়, পাইলট দুজন সুস্থ আছেন। আহত নয়জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীরা বলেন, শহরের জনবহুল আবাসিক এলাকায় বিমানটি আকস্মিক আছড়ে পড়ে। এর ইঞ্জিন এবং পেছনের অংশে আগুন ধরে গিয়েছিল। সম্ভবত জ্বালানি থেকে ওই আগুনের সূত্রপাত হয়। এএফপি।