দুর্ঘটনাস্থল অজানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার অনুসন্ধানকারী দল নিখোঁজ উড়োজাহাজটির সম্ভাব্য দুর্ঘটনাস্থলের সন্ধান এখনো পায়নি৷ যুক্তরাজ্যের কোম্পানি ইনমারসাত গতকাল মঙ্গলবার এই দাবি করেছে৷ ২৩৯ জন যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে গত ৮ মার্চ মালয়েশিয়া এয়ারলাইনসের ওই উড়োজাহাজটি নিখোঁজ হয়৷ বিবিসির এক অনুষ্ঠানে ইনমারসাতের বিজ্ঞানীরা বলেন, তাঁরা সম্ভাব্য গিতপথ বিশ্লেষণ করে দেখেছেন, উড়োজাহাজটি ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলের কোনো একটি স্থানে দুর্ঘটনার কবলে পড়েছে৷ ইমারসাতের িবজ্ঞানী ক্রিস অ্যাস্টন বলেন, ‘উড়োজাহাজটি যেখানে ভূপাতিত হয়েছে বলে আমরা ভাবছি, হয়তো সেখানে ভূপাতিত হয়নি৷ হয়েছে অন্য কোথাও, ভারত মহাসাগরের উত্তর-পূর্বদিকে৷’ এএফপি৷