প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের হুনান প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩৮ জন মারা গেছেন। মধ্য চীনের এক মহাসড়কে গতকাল শনিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। দাহ্য পদার্থবাহী একটি ভ্যানের সঙ্গে একটি দোতলা বাসের মুখোমুখি সংঘর্ষের পর আগুন ধরে যায়। এ সময় বাসে ৫৩ জন যাত্রী ছিলেন। আগুনে আশপাশে থাকা পাঁচটি যান পুড়ে যায়। প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ জানায়, ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও পুলিশ যৌথভাবে ঘটনাটি তদন্ত করবে। সম্প্রতি অহরহ দুর্ঘটনা চীনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। চীনের যোগাযোগ মন্ত্রণালয়ের হিসাবমতে, ২০১২ সালে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
এএফপি