দুর্নীতি দমন আইনে সংশোধনী আনবে মনমোহন সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি নিয়ে ভারতে যে অস্বস্তিকর পরিবেশ তৈরি করা হয়েছে গতকাল বুধবার তার তীব্র নিন্দা করেছেন দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং। একই সঙ্গে প্রচলিত দুর্নীতি দমন আইনে সংশোধনী এনে তা শক্তিশালী করারও অঙ্গীকার করেন তিনি। ওই সংশোধনীতে অন্যান্য ব্যবস্থার পাশাপাশি ঘুষের মতো অপরাধ ঠেকাতে করপোরেট ব্যর্থতার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে।গতকাল ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই ও রাষ্ট্রীয় দুর্নীতি দমন ব্যুরোর বার্ষিক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় মনমোহন সিং বলেন, ‘দুর্নীতি নিয়ে দেশে নেতিবাচক ও হতাশাব্যঞ্জক যে নির্বুদ্ধিতার পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, তা আমাদের জন্য কোনো সুফল বয়ে আনবে না। এটা কেবলই জাতির ভাবমূর্তি নষ্ট ও নির্বাহীদের মনোবলে আঘাত করবে।’দুর্নীতি বিষয়ে বিরোধী দল ও মানবাধিকারকর্মীদের পক্ষ থেকে ক্ষমতাসীন কংগ্রেস সরকার ক্রমবর্ধমান সমালোচনার মুখে পড়ার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মনমোহন আরও বলেন, দুর্নীতির একটি পরিষ্কার ও দ্ব্যর্থহীন সংজ্ঞা নির্ণয়ের চেষ্টা চালানো হচ্ছে। আর সংশোধনী আনার মাধ্যমে দুর্নীতি দমন আইনের ফাঁক পূরণ করে তাতে ওই সংজ্ঞা জুড়ে দেওয়া হবে। এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক রীতির সঙ্গে এ আইনের সামঞ্জস্য বিধান করা হবে।সম্মেলনে প্রধানমন্ত্রী মনমোহন শাসনব্যবস্থায় সততা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় তাঁর সরকারের প্রতিশ্রুতির কথাও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। দ্য হিন্দু।