দুর্নীতি মামলায় বিচার শুরু হচ্ছে জ্যাক শিরাকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক। আগামী সোমবার তাঁর বিচার শুরু হবে। নব্বইয়ের দশকে প্যারিসের মেয়র থাকাকালে তিনি দুর্নীতি করেন বলে অভিযোগ আনা হয়েছে। এটাই হবে দুর্নীতির অভিযোগে ফ্রান্সের কোনো সাবেক প্রেসিডেন্টের প্রথম বিচার। অভিযোগ অস্বীকার করে শিরাক বলেছেন, তিনি কোনো দুর্নীতি করেননি।শিরাক ১৯৭৭ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্যারিসের মেয়র ছিলেন। অভিযোগে বলা হয়েছে, ওই সময় তিনি ভুয়া কর্মচারীদের বেতন বাবদ রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ সরান, যে অর্থ পান তাঁর রাজনৈতিক সহযোগীরা।এই মামলায়শিরাক ছাড়া তাঁর ওই সময়ের নয়জন সহযোগীর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।অভিযোগ অস্বীকার করে শিরাক বলেন, ১৯৯৫ সালের প্রেসিডেন্ট নির্বাচনী কাজের প্রয়োজনে এসব কর্মীনিয়োগ করা হয়। এই নিয়োগ বৈধ ছিল এবংতা প্যারিসের নির্বাচনী কর্মকাণ্ডে বেশ কাজ দিয়েছে।শিরাকের বিরুদ্ধে এ অভিযোগ প্রমাণিত হলে অর্থ আত্মসাৎ ও বিশ্বাস ভঙ্গের দায়ে তাঁর ১০ বছরের কারাদণ্ড ও দুই লাখ মার্কিন ডলার জরিমানা হতে পারে। শিরাকের আইনজীবীরা দাবি করেন, তাঁদের মক্কেলের বিরুদ্ধে আনীত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ২০০৭ সালে প্রেসিডেন্টের পদ ছাড়েন শিরাক। দেশে এখনো তিনি বেশ জনপ্রিয়।৭৮ বছর বয়সী শিরাকের স্বাস্থ্যের অবনতি ঘটেছে। তাঁর আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারের প্রথম দিন আদালতে তাঁর অনুপস্থিত থাকার বিষয়টি মঞ্জুর হয়েছে। তবে পরদিন মঙ্গলবার তিনি আদালতে হাজির হতে পারেন। আদালতে তাঁর বসার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এএফপি।