দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহুল গান্ধী
রাহুল গান্ধী

ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী বলেছেন, ভারতীয় জনতা পার্টিই (বিজেপি) দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। গতকাল শুক্রবার ছত্তিশগড়ে এক জনসভায় তিনি এ কথা বলেন।
জনসভায় রাহুল গান্ধী বলেন, ছত্তিশগড়ে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে। কিন্তু এখানকার মানুষ গরিব। অথচ বিজেপি সরকার বলছে, এ রাজ্যে উন্নয়ন হয়েছে।
খাদ্যনিরাপত্তা আইনের উল্লেখ করে রাহুল গান্ধী বলেন, ‘সমগ্র দেশের স্বার্থে আমরা এটি করেছি। এই ছত্তিশগড়ে গরিবদের ভূমি কেড়ে নিয়ে শিল্পপতিদের দেওয়া হয়েছে। কংগ্রেস ভূমি বিল এনেছে।’
ইসির নোটিশের জবাব: এদিকে, উত্তর প্রদেশের মুজাফফরনগরে দাঙ্গা নিয়ে বিতর্কিত মন্তব্যের ব্যাপারে নির্বাচনের কমিশনের কারণ দর্শানো নোটিশের জবাব দিয়েছেন রাহুল। তিনি বলেছেন, তাঁর বক্তব্য সাম্প্রদায়িক ছিল না এবং এতে আচরণবিধি লঙ্ঘিত হয়নি। এনডিটিভি।