দুর্নীতিমুক্ত হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকসভা নির্বাচন সামনে রেখে বিভিন্ন দলের ইশতেহারে ভারতকে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। তা সত্ত্বেও দেশটির বেশির ভাগ মানুষ মনে করেন, এ দেশ কখনো দুর্নীতিমুক্ত হবে না। জি নিউজের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের শতকরা ৫৯ ভাগ মনে করেন, এমনকি কেন্দ্রে নতুন সরকার গঠন করা হলেও দুর্নীতির শেষ হবে না। তবে ৪১ শতাংশ মানুষ আবার আশাবাদী। জি নিউজ।