দুর্নীতির অভিযোগ অস্বীকার শ্রীলঙ্কার প্রধান বিচারপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার প্রধান বিচারপতি শিরানি বন্দরনায়েকে তাঁর বিরুদ্ধে সরকারের আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। বিশ্লেষকেরা বলছেন, এই অভিযোগের কারণে দেশটির আদালতের স্বাধীনতা খর্ব হতে পারে। পার্লামেন্টে শিরানিকে পদ থেকে অব্যাহতি দেওয়ার ব্যাপারে আলোচনা হবে। তবে তার আগেই শিরানি এই অভিযোগ অস্বীকার করলেন। সরকারের অভিযোগ, শিরানি বেনামে ব্যাংক হিসাব খুলে তাতে অজ্ঞাত পরিমাণ বৈদেশিক মুদ্রা জমা রেখেছেন। বিবিসি।