দুর্নীতির অভিযোগ থেকেও মোবারককে মুক্তির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের সাবেক প্রেসিডেন্ট দীর্ঘদিনের স্বৈরশাসক হোসনি মোবারককে গতকাল বুধবার আদালত দুর্নীতির অভিযোগ থেকে মুক্তির নির্দেশ নিয়েছেন।
আদালত এ নির্দেশ দেওয়ার পর মোবারককে গতকালই কারাগার থেকে মুক্তি দেওয়া হতে পারে কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে মোবারকের বিরুদ্ধে আনা চারটি অভিযোগের মধ্যে তিনটিতেই আদালত তাঁকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়ার নির্দেশ দেন।
সরকারি অভিযোক্তারা আদালতের এই সর্বশেষ নির্দেশের বিরুদ্ধে আপিল করতে পারেন। এ ছাড়া মোবারকের বিরুদ্ধে নতুন অভিযোগ এনেছেন তাঁরা। বিবিসি।