দুর্নীতির অভিযোগ শুনে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেটের সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ফুটেজ ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, দুর্নীতির বিষয়ে প্রশ্ন করায় হাউমাউ করে কান্না করছেন জাপানের এক রাজনীতিক।
গতকাল বৃহস্পতিবার বিবিসির অনলাইনের খবরে বলা হয়, জাপানি ওই রাজনীতিকের নাম রিওতারো নোনোমুরা। সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তাঁর বিরুদ্ধে সরকারি তহবিল থেকে প্রায় ৩০ হাজার ডলার (২৩ লাখ ২৮ হাজার বাংলাদেশি টাকা) সমপরিমাণ অর্থ ব্যক্তিগত পরিবহনে ব্যয় করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি নিজের আবেগ সংবরণ করতে না পেরে হাউমাউ করে কেঁদে ওঠেন। এরই মধ্যে ইউটিউবে ভিডিওটি দেখেছেন হাজারও দর্শক। এ ছাড়া টুইটারেও ভিডিওটি প্রকাশ করা হয়।