দুর্নীতির দায়ে দোষীসাব্যস্ত হলেন শরৎ ফনসেকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামরিক সরবরাহ-সংক্রান্ত চুক্তিতে দুর্নীতির দায়ে গতকাল শুক্রবার শ্রীলঙ্কার সাবেক সেনাপ্রধান শরৎ ফনসেকাকে দোষী সাব্যস্ত করেছেন দেশটির একটি সামরিক আদালত। তাঁকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হতে পারে। কয়েকটি গণমাধ্যম-প্রতিষ্ঠান তাঁকে দণ্ড দেওয়া হয়েছে বলেও খবর দিয়েছে।নাম প্রকাশ না করার শর্তে এক সেনা কর্মকর্তা বলেন, সামরিক আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে শরৎ ফনসেকা তাঁর জামাতার মালিকানাধীন একটি অস্ত্র কোম্পানির প্রতি পক্ষপাতিত্ব করেছেন।সামরিক আদালতের এই রায় অনুমোদনের জন্য এখন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের কাছে পাঠানো হবে।সেনাবাহিনীতে থাকাকালে রাজনীতির সঙ্গে জড়িত হওয়ার দায়ে গত মাসে অপর একটি আদালত ফনসেকাকে দোষী সাব্যস্ত করেন। এরপর তাঁর পদমর্যাদা ও অবসর ভাতা কেড়ে নেওয়া হয়।গত বছরের মে মাসে তামিল গেরিলাদের বিরুদ্ধে সেনাবাহিনীর চূড়ান্ত বিজয়ে নেতৃত্ব দেন শরৎ ফনসেকা (৫৯)। জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি হেরে যান।সেনাবাহিনীর ওই কর্মকর্তা বলেন, আদালতের চেয়ারম্যান রায় পড়ে শোনান এবং এই রায় অবশ্যই প্রেসিডেন্টের দ্বারা অনুমোদিত হতে হবে।জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন থেকে দেশে ফেরার পর প্রেসিডেন্ট রাজাপক্ষে আদালতের এই সিদ্ধান্ত অনুমোদন করবেন বলে আশা করা হচ্ছে। এই অনুমোদনকে নিছক একটি আনুষ্ঠানিকতা হিসেবে দেখছেন পর্যবেক্ষকেরা।প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার দুই সপ্তাহ পর ফনসেকাকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন। এএফপি ও বিবিসি।