দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত কাবুলের মেয়রকে বরখাস্ত করলেন কারজাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত কাবুলের মেয়র মির আবদুল আহাদ সাহেবিকে বরখাস্ত করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। সাহেবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ডিসেম্বরে তাঁকে চার বছরের কারদণ্ড দেন আদালত। তবে জামিনে ছাড়া পেয়ে তিনি কাজে যোগ দিয়েছিলেন।সাহেবিকে নির্দোষ জানিয়ে এর আগে তাঁর পক্ষ নিয়েছিলেন কারজাই। তবে একই সঙ্গে তিনি সাহেবির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছিলেন।প্রেসিডেন্টের মুখপাত্র সিয়ামাক হিরাওয়ি বলেন, মেয়র সাহেবিকে বরখাস্ত করা হয়েছে। একজন প্রকৌশলীকে নতুন মেয়র হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট। তবে দুর্নীতির অভিযোগে সাহেবিকে বরখাস্ত করা হয়নি বলে জানান হিরাওয়ি। তিনি বলেন, প্রেসিডেন্ট চেয়েছেন, মেয়র পদে একজন যোগ্য ও সক্ষম ব্যক্তিকে বসাতে। এএফপি।