দুর্নীতির প্রতিবাদে বাবা রামদেবের অনশন শুরু কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের যোগ-গুরু বাবা রামদেব সে দেশে দুর্নীতির প্রতিবাদে আগামীকাল শনিবার থেকে আমরণ অনশন শুরু করবেন। সরকারের সঙ্গে এক বৈঠক ব্যর্থ হওয়ার পর রামদেব এ ঘোষণা দেন। রামদেব জানান, ভারত থেকে বিদেশে অবৈধভাবে অর্থ পাচারের প্রতিবাদেই তিনি এ অনশন কর্মসূচি পালন করতে যাচ্ছেন। এর আগে গত এপ্রিলে দুর্নীতিবিরোধী আইন কঠোর করার দাবিতে মানবাধিকারকর্মী আন্না হাজারে ৯৬ ঘণ্টা অনশন কর্মসূচি পালন করেন। এপ্রিলের ওই প্রতিবাদ কর্মসূচিতে ভারতের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে রামদেবও ছিলেন। ওই কর্মসূচির মুখে সরকার দুর্নীতিবিরোধী আইনের খসড়া পাল্টাতে বাধ্য হয়। বিবিসি।