দুর্নীতির মামলায় মঙ্গোলিয়ার সাবেক প্রেসিডেন্টের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর মঙ্গোলিয়ার সাবেক প্রেসিডেন্ট নামবার ইংখাবায়ারকে চার বছরের জেল দিয়েছেন দেশটির একটি আদালত। অবশ্য দুর্নীতির ওই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছিলেন তিনি। ৫৪ বছর বয়স্ক ইংখাবায়ার প্রথমে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। এরপর প্রেসিডেন্ট হন। ২০০৯ সালে পদ হারানোর আগে এ দুই পদে তিনি এক দশক ধরে অধিষ্ঠিত ছিলেন। গত এপ্রিলে মাসে গ্রেপ্তার হন। মঙ্গোলিয়ার একটি আদালতে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত শুনানিতে ইংখাবায়ারকে একটি আশ্রমের উদ্দেশে পাঠানো উপহারসামগ্রী তছরুপ করাসহ কয়েকটি দুর্নীতির ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়। আদালত প্রকৃতপক্ষে তাঁকে সাত বছরের কারাদণ্ড দেন। তবে সাধারণ ক্ষমার আওতায় তাঁর তিন বছরের দণ্ড মওকুফ করা হয়। এএফপি।