দুর্নীতির ১২ মামলায় গিলানির জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি-সংক্রান্ত ১২টি মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি৷ দেশটির একটি আদালত গতকাল মঙ্গলবার তাঁকে জামিনে আদেশ দেন৷ খবর ডনের৷
পাকিস্তানের করাচিতে অবস্থিত সন্ত্রাসবিরোধী আদালতে (এটিসি) গতকাল গিলানির বিরুদ্ধে মামলার শুনানি হয়৷ শুনানিকালে গিলানি বলেন, তিনি আদালতে ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী৷ পরে এটিসি দুর্নীতি-সংক্রান্ত ১২টি মামলায় সাবেক এই প্রধানমন্ত্রীর ১০ জুলাই পর্যন্ত জামিন মঞ্জুর করেন৷
গিলানির বিরুদ্ধে পাকিস্তান ব্যবসায়িক উন্নয়ন কর্তৃপক্ষের ৭০০ কোটি রুপির একটি দুর্নীতির ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে৷