দুর্লভ প্রাকৃতিক সম্পদের মজুদ গড়ে তুলছে চীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীন ১৮ হাজার টন দুর্লভ প্রাকৃতিক সম্পদের মজুদ গড়ে তোলার পরিকল্পনা করেছে। এ লক্ষ্যে দেশটি অভ্যন্তরীণ এক উৎপাদনকারী গ্রুপের সঙ্গে চুক্তি করেছে।গতকাল শুক্রবার চীনের ন্যাশনাল বিজনেস ডেইলি জানায়, সরকারি সংস্থা দেশটির বৃহত্তম উৎপাদক প্রতিষ্ঠান ইনার মঙ্গোলিয়া বাওতু স্টিল রেয়ার আর্থ (গ্রুপ) হাইটেক কোম্পানির কাছ থেকে ক্রয়ের মাধ্যমে দুর্লভ প্রাকৃতিক সম্পদের মজুদ গড়ে তুলবে। চীন বিশ্বের ৯০ শতাংশ দুর্লভ প্রাকৃতিক সম্পদ সরবরাহ করে থাকে। হাইটেক পণ্য তৈরিতে এসব সম্পদ ব্যবহূত হয়। এএফপি।