দূত কিটিংকে বিশ্বাসঘাতক বলেন নিক্সন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরুর আগে পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খান ও দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো কিছু শুনতে নারাজ ছিলেন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। ওই সময় ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেনেথ বি কিটিংকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়েছিলেন প্রেসিডেন্ট নিক্সন।
যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক গ্যারি ব্যাস তাঁর নিজের লেখা দ্য ব্লাড টেলিগ্রাম: নিক্সন, কিসিঞ্জার, অ্যান্ড এ ফরগটেন জেনোসাইড বইতে এসব কথা উল্লেখ করেছেন। মার্কিন সরকারের প্রকাশ করা গোপন দলিলের ভিত্তিতে বইটি লেখা হয়েছে।
বইটিতে বলা হয়েছে, রাষ্ট্রদূত কিটিং পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা চালানোর কথা জানালে ক্ষুব্ধ হন নিক্সন। তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারকে নিক্সন বলেন, কিটিং বিশ্বাসঘাতক। তাঁকে বরখাস্ত করা উচিত। তিনি ভারতীয়দের অনেক সহায়তা করছেন।
জবাবে কিসিঞ্জার একমত পোষণ করে বলেছিলেন, রাষ্ট্রদূত কিটিং কার্যত ভারতের মুখপাত্রের মতো কথা বলেছেন। প্রেসিডেন্ট নিক্সন একপর্যায়ে বলেন, ‘দুই বা তিন মাস—তারপর আমি কিটিংয়ের বিষয়ে সিদ্ধান্ত নেব।’ পিটিআই।