দূতাবাস চালু করল যুক্তরাষ্ট্র-কিউবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দশকের বৈরিতার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র ও কিউবা আনুষ্ঠানিকভাবে তাদের কূটনৈতিক সম্পর্ক আবার চালু করেছে। গতকাল রোববার স্থানীয় সময় মধ্যরাতের পর দুই দেশে থাকা পরস্পরের কূটনৈতিক মিশনকে পূর্ণ দূতাবাসে পরিণত করা হয়। বিবিসি অনলাইনের আজ সোমবারের খবরে এ কথা জানানো হয়।

দূতাবাস চালুর পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজের সঙ্গে ওয়াশিংটনে আলাপ করেছেন। দুই দেশের জন্যই বিষয়টি ঐতিহাসিক হলেও এখনো অনেক প্রতিবন্ধকতা রয়ে গেছে।

গত বছরের ডিসেম্বরে দুই দেশ কূটনৈতিক সম্পর্ক চালুর সিদ্ধান্ত নেয়।

কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্কের অবনতি হতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন দুদেশের সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে। সেই দীর্ঘ বৈরিতার ইতি টেনে যুক্তরাষ্ট্র ও কিউবা গত জানুয়ারি থেকে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করে।