দূতাবাসেই অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনে ইকুয়েডরের দূতাবাসেই উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সুইডেন কর্তৃপক্ষ। ইকুয়েডরের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। অ্যাসাঞ্জের সঙ্গে সুইডিশ কর্তৃপক্ষের সাক্ষাতের ব্যবস্থা করতে ইকুয়েডরের সরকার একটি চিঠিও পাঠিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। ২০১০ সালের একটি ধর্ষণের মামলায় অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে চান সুইডেনের কর্মকর্তারা। কিন্তু তিনি লন্ডনে ইকুয়েডরের দূতাবাসের আশ্রয়ে থাকায় তা এত দিন করা সম্ভব হয়নি। অ্যাসাঞ্জের আশঙ্কা, ধর্ষণ মামলায় সুইডেনে পাঠানো হলে দেশটি তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারে।

এএফপি