দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়া একটি দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করবে। ১০ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে এটি উৎক্ষেপণ করা হতে পারে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ খবর দিয়েছে।রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, রকেট উৎক্ষেপণের লক্ষ্য হচ্ছে একটি কৃত্রিম উপগ্রহ পাঠানো। গত এপ্রিলে উত্তর কোরিয়ার একটি রকেট উৎক্ষেপণ প্রচেষ্টা ব্যর্থ হয়। ওই মিশনে যেসব ভুলত্রুটি হয়েছিল, তা সংশোধন করে নেওয়ার উপায় খোঁজা হবে। নতুন এই পদক্ষেপ প্রতিবেশি দেশগুলোতে উত্তেজনা ছড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিবিসি।