দূষণ কমাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ুদূষণ কমাতে গাড়ির সংখ্যা সীমিত রাখতে সীমিতসংখ্যক নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীনের শহর তিয়ানজিন। চীনের বেইজিংয়ের কাছাকাছি সমুদ্র তীরবর্তী তিয়ানজিন শহরের কর্তৃপক্ষ বছরে এক লাখের বেশি গাড়ির নিবন্ধন দেবে না। এর মধ্যে ৬০ হাজার নিবন্ধন লটারির ও বাকি ৪০ হাজার নিলামে দেওয়া হবে। এ ছাড়া ১০ হাজার নিবন্ধন পরিবেশবান্ধব গাড়ির জন্য সংরক্ষিত থাকবে। তিয়ানজিন শহরে এক কোটি ৪০ লাখ মানুষের বিপরীতে নিবন্ধিত গাড়ির সংখ্যা ২৩ লাখ ৬০ হাজার। গাড়ির নিবন্ধন সীমিত করার সিদ্ধান্ত নেওয়া চীনের অন্য চারটি শহর ও এলাকা হলো বেইজিং, গুইয়ান, গুয়াংঝু ও সাংহাইয়ের বাণিজ্যিক এলাকা। এএফপি।