দৃষ্টিপ্রতিবন্ধিতা তিন গুণ বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীতে দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের সংখ্যা বর্তমানে ৩ কোটি ৬০ লাখ। ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা তিন গুণ বেড়ে দাঁড়াবে ১১ কোটি ৫০ লাখ। এই বিপুলসংখ্যক দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের অধিকাংশের বাস আফ্রিকা ও এশিয়া মহাদেশে। গবেষকেরা গত বৃহস্পতিবার দি ল্যানচেট গ্লোবাল হেলথ সাময়িকীতে এ তথ্য প্রকাশ করেছেন। ল্যানচেট-এর ওই প্রতিবেদনে বলা হয়, যাঁদের মাঝারি থেকে গুরুতর দৃষ্টিবৈকল্য আছে এবং যাঁরা কেবল চশমা, কন্টাক্ট লেন্স অথবা মাত্র একটি অস্ত্রোপচার করেই সুস্থ হয়ে উঠবেন না, তাঁদের সংখ্যাও তিন গুণ বেড়ে যাবে। আর সেই সংখ্যাটি বর্তমানের ২১ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ৫৮ কোটি ৮০ লাখে দাঁড়াবে। ১৮৮টি দেশ থেকে তথ্য সংগ্রহ করে গবেষকেরা দৃষ্টিপ্রতিবন্ধিতার এই চিত্র তুলে ধরেছেন। গবেষণা প্রতিবেদনটির সহলেখক রুপার্ট বোর্নি বলেন, প্রতিবেদনটি জাতিসংঘের জনসংখ্যা অভিক্ষেপের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।