দেখা পেতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলজিয়ামের প্রধানমন্ত্রী এলিও ডি রুপোর সঙ্গে দেখা করার দাবিতে ওই দেশের পশ্চিমাঞ্চলীয় শহর মোনসে গত রোববার রাতে প্রায় ২০০ আফগান আশ্রয়প্রার্থী ও তাঁদের সমর্থকেরা শিবির গেড়েছেন। বেলজিয়ামে বৈধভাবে বসবাস করার কাগজপত্র দিতে প্রধানমন্ত্রীর ওপর চাপ সৃষ্টির জন্য দেশটিতে আশ্রয়প্রার্থীরা এই অবস্থান নিয়েছেন। বিক্ষোভকারীরা ডি রুপোর সঙ্গে দেখা করতে ব্রাসেলস থেকে ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মোনসে যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত তাঁরা মোনসে নগরের প্রধান চত্বরে অবস্থান করার ঘোষণা দিয়েছেন। এএফপি।