দেবতাকে উৎসর্গ করতে শিশু হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালো ফসল পাওয়ার জন্য দেবতাকে উৎসর্গ করতে সাত বছরের এক মেয়েশিশুকে হত্যা করা হয়েছে। ভারতের ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলার একটি উপজাতি-অধ্যুষিত এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল রোববার জেলার পুলিশ কর্মকর্তারা এ কথা জানান।শিশুটির নাম ললিতা তাতি। নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর গত অক্টোবর মাসে তাঁর লাশ পাওয়া যায়। দেবতাকে শিশুটির যকৃত উৎসর্গ করার জন্য তাকে হত্যা করা হয়।ওই জেলার পুলিশপ্রধান নারায়ণ দাস বলেন, উপজাতিদের একটি নৃশংস উৎসবে কুসংস্কারে বিশ্বাসী দুই ব্যক্তি ওই শিশুটিকে হত্যা করে। তাদের ধারণা, শিশুটির যকৃত উৎসর্গ করলে দেবতা খুশি হবেন এবং ভালো ফসল ফলবে। এএফপি।