দেবযানীর গৃহকর্মীর বেতন ভুলভাবে উল্লেখ করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেবযানী খোবড়াগাড়ে
দেবযানী খোবড়াগাড়ে

যুক্তরাষ্ট্রে হেনস্তার শিকার ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের গৃহকর্মীর বেতন উল্লেখ করতে গিয়ে সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাই ‘গুরুতর’ ভুল করেছেন। এ কারণেই হেনস্তার শিকার হতে হয়েছে দেবযানীকে। তাঁর মার্কিন আইনজীবী ড্যানিয়েল আরসাক এই দাবি করেছেন।
ড্যানিয়েল আরসাক দাবি করেছেন, কূটনৈতিক নিরাপত্তা সার্ভিসের কর্মকর্তা মার্ক স্মিথ এই ভুল করেছেন। দেবযানীর বিরুদ্ধে ভিসা জালিয়াতি ও গৃহকর্মীর বেতন নিয়ে তালগোল পাকিয়ে ফেলেছে মার্কিন সরকার। আরসাক আরও দাবি করেন, সংগীতার বেতন আসলে ছিল এক হাজার ৫৬০ মার্কিন ডলার। তিনি ওই বেতনেই দেবযানীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন।
এদিকে মার্কিন কনস্যুলেটের কর্মীদের পরিচয়পত্রের মেয়াদ বাড়াতে মার্কিন দূতাবাসের অনুরোধ নাকচ করেছে ভারত। সাধারণ পরিচয়পত্র ইস্যু করার উদ্যোগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত। এতে মার্কিন কনস্যুলেটের কর্মীরা কিছু সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন। রয়টার্স।