দেবের ইচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার চলচ্চিত্রাভিনেতা দেব এবার তৃণমূলের টিকিটে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আসন থেকে লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন। এর পরই তিনি এলাকার উন্নয়নমুখী কাজে লেগে পড়েছেন। তিনি তাঁর আসনে নতুন এক উদ্যোগ নিয়েছেন। তাঁর আসনের সাতটি থানার অন্তত এক হাজার অবিবাহিত মেয়েকে একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে পাত্রস্থ করতে চাইছেন। অনুষ্ঠানে দেব নিজে থাকবেন। আসবেন বলিউডের তারকারাও। এই গণবিয়েকে ঘিরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। এ লক্ষ্যে দেব এখন তাঁর আসনের পাত্র-পাত্রীদের তালিকা তৈরির কাজ শুরু করেছেন। দেব জানান, তিনি প্রতিবছর এভাবে এক হাজার পাত্রীকে বিয়ে দিতে চান।