দেশ গড়ায় মনোযোগী হওয়ার আহ্বান ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মন্দার হাত থেকে অর্থনীতিকে রক্ষার মাধ্যমে দেশ গড়ার কাজে মনোযোগী হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। ইরাকে যুদ্ধাভিযান শেষ হওয়ার দুই বছর পূর্তি উপলক্ষে গতকাল শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন সেনাদের উদ্দেশে তিনি এই আহ্বান জানান। ওবামা বলেন, ‘মার্কিন যোদ্ধারা জাতির বিবেককে সমুন্নত রাখতে যে ত্যাগ স্বীকার করেছেন, জাতিকে পুনর্গঠনের মাধ্যমেই তাঁদের সেই স্বপ্নকে পূরণ করা সম্ভব।’ ২০০৪ সালে সিনেটে নির্বাচিত হওয়ার আগেও ইরাক যুদ্ধের বিরোধিতা করে রাজনৈতিক খ্যাতি পেয়েছিলেন ওবামা। আর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর যুদ্ধক্ষেত্র থেকে সেনাদের দেশে ফিরিয়ে তিনি অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেন। জনমত জরিপের ফলাফলেও দেখা গেছে, নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার পররাষ্ট্রনীতি ভোটারদের মনোযোগ কাড়তে পারে। এএফপি।