দেশ ছাড়বেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত কন্নড় ভাষার প্রখ্যাত লেখক ইউআর অনন্তমূর্তি বলেছেন, গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হলে তিনি দেশ ছাড়বেন। বিশিষ্ট এই লেখকের ঘোষণার পর ক্ষুব্ধ বিজেপি বলে দিয়েছে, চাইলে যখন খুশি তিনি দেশ ছেড়ে চলে যেতে পারেন। বিজেপি আরও বলেছে, অনন্তমূর্তি যখন যে দল ক্ষমতায় থাকে, তখন তাদের হয়ে কথা বলেন। অনন্তমূর্তির পাল্টা জবাব, ‘মোদি একজন ভয়ংকর মানুষ। মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করতে তাঁর জুড়ি নেই।’ কলকাতা প্রতিনিধি।