দেশ ছাড়বেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে নতুন সরকারের শপথ গ্রহণের আগেই দেশ ছেড়ে চলে যাবেন সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ। পিএমএল-জেড দলের প্রধান ইজাজুল হক গত বুধবার মোশাররফের ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।  পিপিপির সাবেক প্রধান বেনজির ভুট্টো ও বেলুচ জাতীয়তাবাদী নেতার হত্যাকাণ্ড এবং বিচারকদের অন্তরীণ করা-সংক্রান্ত মামলায় মোশাররফ বর্তমানে বিচারাধীন। তিনি এখন ইসলামাবাদের চক শাহজাদ এলাকায় নিজ খামারবাড়িতে কার্যত বন্দী রয়েছেন। ডন।