দেশ পরিচালনায় নিজেকে সেরা দাবি করলেন বেরলুসকোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি নিজেকে সেরা জাতীয় নেতা বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, কেউ আমার চেয়ে ভালোভাবে দেশ পরিচালনা করতে পারবে না।’গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে সরকারের ভবিষ্যৎ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেরলুসকোনি এই মন্তব্য করেন। ৭৪ বছর বয়সী বেরলুসকোনি ২০০৮ সালে ইতালির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেই পার্লামেন্ট নির্বাচন হতে পারে বলে দেশটিতে আলোচনা চলছে।প্রধানমন্ত্রী বেরলুসকোনি বিরুদ্ধে বার বার যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার অভিযোগ উঠছে। সর্বশেষ মামলায় অভিযোগ করা হয়, তিনি অপ্রাপ্তবয়স্ক এক বালিকার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন এবং ক্ষমতার অপব্যবহার করে ওই সম্পর্ক গোপন করার চেষ্টা করেন।বেরলুসকোনি এই আচরণের বিরুদ্ধে গত রোববার হাজার হাজার নারী বিক্ষোভ করেন। তাঁরা স্লোগান দেন, ‘এই দেশ পতিতালয় নয়।’ পিটিআই।