দেশে দেশে সুপারমুন
রাতের আকাশে চাঁদের সৌন্দর্যপিপাসু মানুষের জন্য আজ বিশেষ রাত। ১৯৪৮ সালের পর আজ রাতে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে এসেছে। ব্যতিক্রমী ও বড় আকারের এই চাঁদ সুপারমুন নামে পরিচিত। সাধারণ সুপারমুনের ক্ষেত্রে চাঁদ ১২ শতাংশ বড় ও ১৪ শতাংশ উজ্জ্বল দেখায়। কিন্তু এবারের সুপারমুন ১৪ শতাংশ বড় ও ৩০ শতাংশ উজ্জ্বল। আজ রাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখা মিলেছে সুপারমুনের।

ভারতের এলাহাবাদে সুপারমুন পেছনে রেখে হেঁটে যাচ্ছেন এক পথচারী।

ইসরায়েলের তেল আবিবের একটি বিনোদন পার্ক থেকে দেখা যাচ্ছে সুপারমুন।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের আকাশে সুপারমুন।

পাকিস্তানের ইসলামাবাদের আকাশে সুপারমুন।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর শহরতলিতে থেকে দেখা যাচ্ছে সুপারমুন।

ভারতের অমৃতসারের স্বর্ণ মন্দির এলাকার আকাশে সুপারমুন।

কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে সুপারমুন।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি সৈকত থেকে দেখা যাচ্ছে সুপারমুন।

সুপারমুনের অসাধারণ সৌন্দর্য মিলল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি সৈকতের আকাশে।

নেপালের কাঠমাণ্ডুর গৌরী শংকর পর্বতের ওপরে সুপারমুন।

কাজাখস্তানে রাশিয়ার মহাকাশ যান উৎক্ষেপণ কেন্দ্রের পেছনে সুপারমুন।