দেশে ফিরে অস্ত্রবিরতির প্রস্তাব সালেহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ গতকাল শুক্রবার দেশে ফিরে রাজনৈতিক সংকট সমাধানে অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছেন। সৌদি আরবে তিন মাসের বেশি সময় চিকি ৎসা নিয়ে গতকালই তিনি দেশে ফেরেন।সালেহর একজন কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট অস্ত্রবিরতির জন্য রাজনৈতিক ও সামরিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ওই কর্মকর্তা আরও বলেন, রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ ও সংকট নিরসনে প্রেসিডেন্টের কাছে সংলাপ ও আলোচনার কোনো বিকল্প নেই। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানিয়েছে, ইয়েমেনের বিপ্লবের ৪৯তম বার্ষিকী উপলক্ষে সালেহর গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার কথা। ১৯৬২ সালের ২৬ সেপ্টেম্বর এক বিপ্লবের মাধ্যমে ধর্মীয় শাসন থেকে বেরিয়ে এসে রাজতান্ত্রিক শাসনব্যবস্থার ঘোষণা দেয় ইয়েমেন। গত জানুয়ারি থেকে সালেহর পদত্যাগের দাবিতে ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এরপর জুন মাসের প্রথম দিকে রাজধানী সানার সরকারি বাসভবন প্রাঙ্গণে মসজিদে বোমা হামলার শিকার হন সালেহ। হামলার পরদিন ৪ জুন চিকি ৎসার জন্য তাঁকে সৌদি আরবের রাজধানী রিয়াদে নিয়ে যাওয়া হয়। ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, রিয়াদে তিন মাসের বেশি সময় চিকি ৎসা নিয়ে প্রেসিডেন্ট সালেহ গতকাল ভোরে দেশে ফিরেছেন।প্রত্যক্ষদর্শীরা বলছেন, সানার উত্তরাঞ্চলীয় আল-হাসাবায় শক্তিশালী বিদ্রোহী উপজাতি নেতা শেখ সাদিক আল-আহমারের অনুগত যোদ্ধাদের সঙ্গে সালেহর অনুগত উপজাতি নেতা সাগির বিন আজিজের অনুসারীদের রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে। আল-হাসাবায় ভারী অস্ত্রের গোলা ও মেশিনগানের গুলির শব্দ শোনা গেছে। উপজাতি সূত্রগুলো বলছে, সালেহর অনুগত বাহিনী আল-হাসাবায় মর্টারের গোলা নিক্ষেপ করেছে।আল-আহমার উপজাতি সূত্র বলছে, আল-হাসাবায় চারজন নিহত হয়েছে। চিকি ৎসকেরা জানিয়েছেন, সানার চেঞ্জ স্কয়ারে গোলার আঘাতে আরও দুজন নিহত হয়েছে। এএফপি ও রয়টার্স।