দেশের অবস্থা নিয়ে জনগণের সন্তুষ্ট হওয়ার কারণ নেই: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সার্বিক অবস্থা নিয়ে সে দেশের জনগণের সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। গত রোববার সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে এ কথা নিজেই বলেছেন মর্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।নিজের জনপ্রিয়তা কমতে থাকার বিষয়টি স্বীকার করে ওবামা বলেন, জনগণের এই বিরূপ মনোভাব প্রত্যাশিত। এর পরও নিজের সব কাজ শেষ করার জন্য দ্বিতীয় দফায় নির্বাচন করতে তিনি দ্বিধাগ্রস্ত নন।নিজের অসমাপ্ত কাজ শেষ করার জন্য দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়া প্রয়োজন বলে মনে করেন ওবামা। তিনি বলেন, গত দুই দশকে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যেসব সমস্যা পুঞ্জীভূত হয়েছে, তা দূর করার জন্য এক মেয়াদের চেয়ে বেশি সময় প্রয়োজন। বিদ্যমান সমস্যা সমাধানে প্রেসিডেন্টের একাধিক মেয়াদসীমারও প্রয়োজন হতে পারে।ব্যাপক জনপ্রত্যাশা সামনে রেখে ২০০৮ সালে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট ওবামার জনপ্রিয়তা এখন নিম্নমুখী। বেকারত্ব বৃদ্ধি ও অর্থনৈতিক অস্থিরতায় মার্কিন জনগণের মধ্যে হতাশা বিরাজ করছে।জরিপে দেখা গেছে, ৫৪ শতাংশ মার্কিন নাগরিক মনে করে, ওবামা পুনর্নির্বাচিত হওয়ার যোগ্যতা রাখেন না। এ জন্য আগামী নভেম্বরে তাঁর দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়া নিয়ে সংশয়ে আছে তাঁর সমর্থক-শুভানুধ্যায়ীরা।গত নির্বাচনের আগে অতি-অঙ্গীকার করেননি উল্লেখ করে ওবামা বলেন, ‘সমস্যা থেকে উত্তরণ যে সহজ নয়, তা আমি জানতাম। এ জন্য নিজের শুরু করা সব কাজ শেষ করতে আগামী নির্বাচনে প্রার্থী হতে দ্বিধাগ্রস্ত নই।’অর্থনৈতিক সংস্কার ও উচ্চ আয়ের লোকজনের ওপর কর বৃদ্ধি নিয়ে কংগ্রেসের সঙ্গে তীব্র মতপার্থক্য চলছে ওবামার। রিপাবলিকান-নিয়ন্ত্রিত কংগ্রেস আইনপ্রণেতাদের সঙ্গে ঐক্যে পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন তিনি। রিপাবলিকানদের মতে, উচ্চ আয়ের লোকদের ওপর কর বৃদ্ধি করলে ব্যবসা ও বিনিয়োগে প্রভাব পড়বে। লোকজনের উদ্যোগ ও উৎসব থমকে পড়বে এবং কর্মসংস্থানের ওপর আরও বিরূপ প্রভাব পড়বে। এর পরিবর্তে রিপাবলিকানরা সরকারি ব্যয় হ্রাস ও বেশ কিছু দাতব্য সরকারি ব্যয় হ্রাস করার পক্ষে।কংগ্রেসের সঙ্গে বৈরী সম্পর্কের কথা স্বীকার করে ওবামা বলেন, রিপাবলিকান আইনপ্রণেতারা তাঁর জনপ্রিয়তায় বাগড়া দিতে চাইছেন। এ জন্য অর্থনৈতিক মন্দা মোকাবিলায় কোনো পদক্ষেপ না নিয়ে সময়ক্ষেপণের পথ বেছে নিয়েছেন তাঁরা।প্রেসিডেন্ট ওবামা আরও বলেন, ‘রিপাবলিকানরা মনে করছেন, অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হবে। আর এ জন্য আমাকে দোষারোপ করা যাবে।’