দেশের মানুষ চাইলে রাজনীতিতে আসার কথা ভাববেন আন্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গান্ধীবাদী নেতা আন্না হাজারে বলেছেন, জনগণ চাইলে তিনি রাজনীতিতে নামার বিষয়টি বিবেচনা করতে পারেন। লোকসভায় দুর্নীতিবিরোধী শক্তিশালী লোকপাল বিল উত্থাপনের দাবিতে গত বুধবার দিল্লির যন্তর-মন্তরে অনির্দিষ্টকালের অনশন শুরু করেন তিনি। অনশনের তৃতীয় দিনে গতকাল শুক্রবার তিনি এ মন্তব্য করেন।আন্না বলেন, ‘আন্দোলনের ওপর বিশ্বাস হারানো উচিত নয়। বিশ্বাস হারালে আন্দোলন থেকে কোনো ফল পাওয়া যায় না।’আন্না আরও বলেন, ‘আমি ইন্টারনেটে প্রার্থীদের নাম দিয়ে জনগণের কাছে জানতে চাইব তাদের জন্য কে ভালো হবেন? তারাই সিদ্ধান্ত নেবে নতুন দল গঠন করা ঠিক হবে কি না।’ হিন্দুস্তান টাইমস।