দেহ তল্লাশি স্ক্যানার চালু করবে নেদারল্যান্ড ও নাইজেরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেদারল্যান্ড ও নাইজেরিয়া কর্তৃপক্ষ বিমানবন্দরগুলোতে যাত্রীদের পূর্ণ দেহ তল্লাশির স্ক্যানার ব্যবহারের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটগামী বিমান বোমা মেরে উড়িয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টার পর কড়া নিরাপত্তাব্যবস্থার প্রেক্ষাপটেই যাত্রীদের নিখুঁত তল্লাশির জন্য এই নতুন ধরনের স্ক্যানার চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।ডাচ্ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগামী তিন সপ্তাহের মধ্যেই আমস্টারডামের শিফল বিমানবন্দরে যুক্তরাষ্ট্রগামী সব ফ্লাইটের যাত্রীদের দেহ তল্লাশির জন্য স্ক্যানার বসানো হবে।এদিকে নাইজেরিয়াও নববর্ষের দিন আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে স্ক্যানার চালু করবে। বিমানের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।যুক্তরাষ্ট্রে ২৩ বছর বয়সী নাইজেরীয় নাগরিক আবদুল মোতালেবের বিমান ধ্বংসের চেষ্টার পর বডি স্ক্যানার ব্যবহারের পক্ষে জোর দাবি তুলেছে কংগ্রেস। এ ধরনের স্ক্যানার যাত্রীর পোশাকের নিচের দেহ তল্লাশি করে বুঝে নিতে সক্ষম যে শরীরের কোনো অংশে কোনো বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র লুকানো আছে কি না।বর্তমানে বিমানবন্দরগুলোতে ব্যবহূত মেটাল ডিটেক্টরের চেয়ে এ স্ক্যানার উন্নত প্রযুক্তির। এতে বেতার তরঙ্গ ব্যবহার করে তোলা মানুষের নগ্ন দেহের ছবিতে লুকানো অস্ত্র বা বিস্ফোরকের অবস্থান চিহ্নিত করা হবে।তবে এই স্ক্যানার বসানোর খরচ এবং ব্যক্তির গোপনীয়তা নিয়ে বিতর্কের কারণে এ প্রযুক্তির ব্যাপক ব্যবহার এখন পর্যন্ত সম্ভব হচ্ছে না। এই স্ক্যানার ব্যবহারে ব্যক্তির কোনো গোপনীয়তা থাকবে না বলে জার্মানিতে অনেকেই এটি চালুর পদক্ষেপ নিয়ে আপত্তি তুলেছে।পূর্ণ দেহ তল্লাশি স্ক্যানার বর্তমানে কেবল যুক্তরাষ্ট্রের ১৯টি বিমানবন্দরে ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ এবং এগুলোর ব্যবহার ঐচ্ছিক।নেদারল্যান্ডের হেগে এক সংবাদ সম্মেলনে ডাচ্ স্বরাষ্ট্রমন্ত্রী গুসইয়ে টের হর্স্ট বলেছেন, ‘যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটগুলোর জন্য আমরা তিন সপ্তাহের মধ্যেই এ ধরনের মোট ১৫টি স্ক্যানার চালু করব।’ রয়টার্স অনলাইন।