দেড় বছর আগে তামেরলানের পিছু নেয় সিআইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন ম্যারাথনে বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন তামেরলান সারনায়েভের নাম প্রায় দেড় বছর আগে সন্ত্রাসবাদের তথ্যভান্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইয়ের অনুরোধে তাঁর নাম তথ্যভান্ডারে অন্তর্ভুক্ত করা হয়।এফবিআই বলেছে, ইতিমধ্যে তারা তামেরলানের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে। তবে সন্ত্রাসবাদের হুমকির কোনো তথ্য-প্রমাণ এখনো পাওয়া যায়নি। গত সপ্তাহে পুলিশের তল্লাশি অভিযানের সময় তামেরলান গুলিতে নিহত হন। তাঁর ছোট ভাই জোখার সারনায়েভ বর্তমানে নিরাপত্তা হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের ষড়যন্ত্র এবং প্রাণঘাতী বিস্ফোরক ব্যবহারের মাধ্যমে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগ আনা হয়েছে। এর আগে একজন মার্কিন রাজেনীতিক নিশ্চিত করেন, দূরনিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। বিবিসি।