প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়ার কারাগারে দেড় লাখেরও বেশি নাগরিককে সোভিয়েত ধাঁচে বন্দী রেখে নির্যাতন করা হয়েছিল। যুক্তরাষ্ট্রভিত্তিক কমিটি ফর হিউম্যান রাইটস ইন নর্থ কোরিয়া গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে পিয়ংইয়ংয়ের উৎসব সামনে রেখে গতকাল কমিটি ওয়াশিংটনে এক আলোচনা সভায় এ তথ্য তুলে ধরে। তবে উত্তর কোরিয়া নিজের নাগরিকদের রাজবন্দী রাখার কথা অস্বীকার করেছে।৬০ জন সাবেক বন্দী ও কারারক্ষীর নেওয়া সাক্ষাৎকারের ভিত্তিতে ওই প্রতিবেদনটি তৈরি করা হয়। এতে বলা হয়, ‘রাজনৈতিক অপরাধের’ অভিযোগে উত্তর কোরিয়ায় বহু পরিবারকে কারাবন্দী রাখা হয়েছিল।২০০ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বিভিন্ন ধরনের আটককেন্দ্রেরও বর্ণনা দেওয়া হয়। এপি।