দেড় শ কোটি ইউরোর ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়ারল্যান্ডের একজন বেকার শিল্পী কুচি কুচি করা ১৪০ কোটি মূল্যমানের ইউরোর অচল নোট দিয়ে ফ্ল্যাট বানিয়ে তাতে থাকছেন। ফ্রাঙ্ক বাকলি নামের এই শিল্পী বলেছেন, আয়ারল্যান্ডে একক মুদ্রা ইউরো যে ‘পাগলামির’ সৃষ্টি করেছে, এই শিল্পকর্ম তারই এক স্মারক।আয়ারল্যান্ডে নির্মাণশিল্পের চোখধাঁধানো প্রসার থেকে মুখ থুবড়ে পড়ার বিষয়টি তুলে ধরতে চেয়েছেন শিল্পী বাকলি। চার বছর আগে নির্মিত হলেও খালি পড়ে থাকা ডাবলিনের একটি অফিস ভবনের লবিতে বাতিল টাকা দিয়ে ছোট এই ‘কাগুজে ঘর’ তুলেছেন তিনি।বাকলি বলেন, ‘লোকজন বাড়িঘর নির্মাণে শত কোটি ইউরো ঢেলে দিচ্ছে। এখন এর কোনো মূল্যই নেই। আর আমি ওই অর্থহীনতা থেকে কিছু একটা সৃষ্টির প্রয়াস চালিয়েছি।’আয়ারল্যান্ড এক দশক আগে ইউরো জোনে যোগ দেয়। ২০০৭ সাল থেকে অর্থসংকটে ভুগছে দেশটি। গৃহায়ণশিল্পের রমরমা সময়ে শিল্পী বাকলির কোনো পাকা চাকরি না থাকলেও তাঁকে তিন লাখ ৬৫ হাজার ইউরো দামের একটি বাড়ি কিনতে শতভাগ ঋণ দেওয়া হয়। রয়টার্স।