দেয়ালে গেঁথে দেওয়া ম্যান্ডেলার চেতনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেলসন ম্যান্ডেলার ব্যক্তিজীবনের সঙ্গে ‘সহিংসতা’ ও ‘সহিষ্ণুতা’ শব্দ দুটি ওতপ্রোতভাবে জড়িত। তাঁর প্রতিকৃতি তৈরিতে যেন সেই সহিংসতা ও সহিষ্ণুতারই শৈল্পিক ব্যবহার করেছেন বেলজিয়ামের শিল্পী ফিল আকাশি। মুষ্টিযুদ্ধে ব্যবহূত দস্তানা দিয়ে ২৭ হাজার বার আঘাত করে ছবিটি ফুটিয়ে তুলেছেন তিনি।ম্যান্ডেলার ওই ম্যুরালটি তৈরি করা হয়েছে চীনের সাংহাই শহরে। শিল্পী ফিল আকাশি গত জুন ও জুলাই মাসে প্রায় পাঁচ সপ্তাহ ধরে শিল্পকর্মটি তৈরি করেন। ম্যান্ডেলা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মৃত্যুর সঙ্গে লড়ছেন—এমন খবর পাওয়ার পর ম্যুরালটি তৈরির কাজে নেমে পড়েন আকাশি। প্রতিটি আঘাতে একটি চীনা শব্দ ওই দেয়ালে গেঁথে দিয়েছেন শিল্পী, যার বাংলা অর্থ ‘স্বাধীনতা’। সেই হাজারো শব্দই এক হয়ে ফুটিয়ে তুলেছে ম্যান্ডেলার মুখাবয়ব। শান্তি ও সমঝোতার প্রতীক হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ম্যান্ডেলার খ্যাতি বিশ্বজোড়া। দেশের প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি দীর্ঘ বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে ছিল সশস্ত্র কার্যক্রমও। এ কারণে তাঁকে জেলে কাটাতে হয়েছে জীবনের ২৭টি বছর।দক্ষিণ আফ্রিকার যে প্রাতিষ্ঠানিক বর্ণবাদের বিরুদ্ধে ম্যান্ডেলার লড়াই বোঝাতে শিল্পী আকাশি তাঁর ২০ ফুট উঁচু শিল্পকর্মে ব্যবহার করেছেন। কালো রং। আকাশির মতে, ম্যান্ডেলা শান্তি নামের শিল্পের এক অসাধারণ শিল্পী। তাঁকে সম্মানিত করতেই তাঁর এ প্রয়াস। এএফপি।