দোষ স্বীকার করে মৃত্যুদণ্ড এড়ালেন সেই মার্কিন সেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে ১৬ জনকে হত্যার দোষ স্বীকার করায় একজন মার্কিন সেনা মৃত্যুদণ্ডের সাজা এড়াতে পেরেছেন। এখন তাঁকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হতে পারে। এ ঘটনায় ওই হত্যাকাণ্ড থেকে বেঁচে যাওয়া ব্যক্তি এবং নিহত ব্যক্তিদের স্বজনেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গত বুধবার ওয়াশিংটনে সামরিক আদালতে রবার্ট বেলস (৩৯) নামের ওই সেনাসদস্য ১৬ জন আফগানকে হত্যার কথা স্বীকার করেন। এ সময় সামরিক বিচারক কর্নেল জেফরি বেলসের স্বীকারোক্তি গ্রহণ করেন এবং তাঁর সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে রুল দেন। তবে তিনি প্যারোলের সুবিধা ভোগ করতে পারবেন না।রায় শোনার পর স্বজন হারানো সামিউল্লাহ ক্ষেভে ফেটে পড়েন। তিনি বলেন, ‘আমি বেলসের মৃত্যুদণ্ড চাই। কোনোভাবেই এর ব্যতিক্রম দেখতে চাই না।’ এএফপি।